নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২ এ.এম
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।
সাক্ষাৎকারে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে আরও দ্রুত অগ্রগতি করবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
নিউবাংলা/জিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল
জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ
শপথ নিলেন এনসিপির ৬ এমপি
রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মঈন খান
শপথ নিলেন জামায়াতের এমপিরা
চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ
শুল্কমুক্ত গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শি-শুর নাম রাখা হলো ‘খালেদা’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা