নিউজ ডেস্ক ১২ জুন ২০২৫ ১২:৩৮ এ.এম
বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করেছে।
বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে (এনসিএ) অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে।
এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ (অর্থাৎ বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা) করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না।
এ পদক্ষেপের সময় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী নেতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস লন্ডন সফরে ছিলেন।
আল জাজিরার পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তির মালিক। এদের মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে, যার মূল্য ১ কোটি ১০ লাখ পাউন্ড (প্রায় ১৪.৮ মিলিয়ন মার্কিন ডলার)। এই বাসায় আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা ও পোশাকের প্রতি আগ্রহের কথা জানান।
নিউবাংলা/জিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল
জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ
শপথ নিলেন এনসিপির ৬ এমপি
রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মঈন খান
শপথ নিলেন জামায়াতের এমপিরা
চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ
শুল্কমুক্ত গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শি-শুর নাম রাখা হলো ‘খালেদা’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা