ক্রীড়া ডেস্ক ০৪ জুলাই ২০২৫ ০৪:৫৭ পি.এম
আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু রাজনৈতিকভাবে দুই দেশের চলমান অস্থিরতার কারণে কার্যত তা অনিশ্চিত হয়ে পড়ে। ভারতীয় সরকার এ মুহূর্তে ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয় বলে জানিয়েছে বিবিসি বাংলা। ফলে স্থগিত হতে যাওয়া এ সফরের কারণে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ-ভারত সিরিজ স্থগিত হওয়া নিয়ে যদিও এখন কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। এমনকি ঢাকায় না আসার কথা সরাসরি প্রকাশ করেনি বিসিসিআই–ও। তবে বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে– বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। অবশ্য এখন দু’দেশের সিরিজ না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-ভারত সিরিজ স্থগিত হওয়া নিয়ে যদিও এখন কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। এমনকি ঢাকায় না আসার কথা সরাসরি প্রকাশ করেনি বিসিসিআই- ও। তবে বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে- বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। অবশ্য এখন দু’দেশের সিরিজ না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে- এ মুহূর্তে ভারত যে আসছে না তার কিছুটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রম থামিয়ে দেওয়ায়। মিডিয়া স্বত্বের টেকনিক্যাল নিলামের নির্ধারিত সময় ৭ জুলাই এবং তার ধারাবাহিকতায় ফাইনান্সিয়াল নিলাম হওয়ার কথা ১০ জুলাই। ভারত সিরিজ নিয়ে বিসিবি বেশ আশাবাদী- কারণ এ ধরনের সিরিজ যেকোনো ক্রিকেট বোর্ডের জন্যই অপ্রতিরোধ্য অর্থ আয়ের সুযোগ। এবার না হলেও এই সিরিজের পুনঃসূচি দেওয়া হতে পারে পরবর্তীতে।
এর মধ্যে বিসিসিআই-এর থেকে সিরিজের বিষয়ে ধারণা পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিয়ে ক্রিকবাজকে বলেছেন, ‘ভারত সিরিজের সূচি এখনও ঠিক হয়নি। বিসিসিআই জানিয়েছে, তাদের পক্ষে আগস্টে বাংলাদেশ সফর করা কঠিন। সিরিজটি এফটিপির (আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম) অংশ।’ এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি। পূর্ব পরিকল্পনা অনুসারে, ১৭-৩১ আগস্ট এই সিরিজ হওয়ার কথা ছিল।
মিডিয়া স্বত্ব বিক্রি প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাজার গবেষণা করতে সময় নেব। তাড়াহুড়ার কিছু নেই। আমরা (ভিন্ন ভিন্ন সিরিজের জন্য) ভিন্ন ভিন্ন চুক্তি করতে পারি।’ এ ছাড়া মিডিয়া স্বত্বের বিষয়ে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান ক্রিকবাজকে বলেছে, ‘তারা (বিসিবি) জানিয়েছে, আপাতত ভারত সিরিজ হচ্ছে না। মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি দিলেও টেন্ডার আহবানপত্র গ্রহণ করছে না। তাই আপাতত তারা পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’
নিউবাংলা/জিএস
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক
দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী