নিউজ ডেস্ক ০৪ জুলাই ২০২৫ ০৫:৪০ পি.এম
বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী দোসরদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে।’
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সারা দেশের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টির দাবিতে’ প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে।’
তিনি বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ২০২৬ সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা একতরফা হবে কিনা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মুসলিম লীগের ভুল রাজনীতির কারণে তাদের রাজনীতি বিলুপ্ত হয়ে গেল। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল বিলুপ্ত হয়ে যায়।
জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ২০১৪, ২০১৮ ও ২৪ সালে যে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমলাতন্ত্র, ডিসি, এসপি, ইউএনওরা দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে, এখনো তারা প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে বসে আছে। তারা অনেকেই প্রমোশনের জন্য দৌড়ঝাঁপ করছেন। আগে তাদের জবাবদিহি করতে হবে।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছে, বিগত তিনটি নির্বাচনে যারা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদের চাকরি থেকে বিতাড়িত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আওয়ামী দোসরদের প্রশাসন ও সচিবালয় থেকে বিদায় করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নিউবাংলা/জিএস
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা