বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

নিউজ ডেস্ক ০৮ জুন ২০২৫ ১০:১৭ পি.এম

শফিকুল

পবিত্র ঈদুল আজহার ভাষণে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় এপ্রিল ঘোষণা করার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে বিএনপি ও অন্যান্য দল এপ্রিলকে নির্বাচনের জন্য অনুকূল সময় মনে করছেন না। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এরমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (৮ জুন) রাতে সময় সংবাদকে বলেন, এপ্রিলের ব্যাখ্যাটা খুবই পরিষ্কার। উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন আমাদের মেইন ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।

তিনি বলেন, সংস্কারের প্রচুর কাজ হচ্ছে। এরইমধ্যে ১২ থেকে ১৫টা কমিশন করা হয়েছে। তারা তাদের রিপোর্টগুলো জমা দিয়েছে। সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ট্রায়াল। জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা। এই সময়টায় ভয়ানক রকম একটা হত্যাযজ্ঞ হয়েছে। চার বছর ছয় বছরের শিশুরাও মারা গেছে। ট্রায়াল হওয়াটা খুবই জরুরি। তবে ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত, যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে।

প্রেস সচিব বলেন, এগুলোর জন্য সময় প্রয়োজন। পাশাপাশি ইলেকশনটা যেন খুবই নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সেটার জন্য আয়োজনের একটা বিষয় আছে। এই প্রতিটি জিনিস লক্ষ করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় দিয়েছেন।
কোনো কোনো রাজনৈতিক দল ওই সময়ের আবহাওয়া নির্বাচনের জন্য অনুকূল নয় বলে প্রশ্ন তুলেছেন, এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আমরা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে; দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে বেশি। তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে। তারা বলেছেন প্রথম ১০ দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে। এই সময়টায় এত হিট ওয়েভ থাকে না যে ইলেকশন করা যাবে না।

কালবৈশাখীর বিষয়ে তিনি বলেন, কালবৈশাখী শব্দটার মধ্যেই বৈশাখ মাস আছে। বৈশাখ মাসেই এটা বেশি হয়। আবহাওয়াবিদদরাও বলেছেন এপ্রিল মাসের প্রথম নয়টা দিন কালবৈশাখী হয়। তা-ও এটা খুব লোকালাইজড হয়, দেশব্যাপী হয় না। এটাও হয় এপ্রিল মাসের সেকেন্ড হাফে বেশি। যখন বৈশাখ মাসটা শুরু হয়ে যায়। সত্যিকার অর্থে এপ্রিল মাসের প্রথমার্ধটা একটা ফ্যান্টাস্টিক টাইম।

নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

news image

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা

news image

নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

news image

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

news image

৭০ শতাংশের বেশি ভোট পড়বে: তাহের

news image

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

news image

এক কেন্দ্রে ২ ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

news image

ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন

news image

মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম

news image

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট

news image

জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি 

news image

পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

news image

এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি

news image

যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

news image

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি

news image

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

news image

একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন

news image

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

news image

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

news image

নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

news image

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল

news image

‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

news image

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

news image

তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

news image

ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

news image

নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির

news image

বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান

news image

কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর

news image

ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের