নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৫ ০৬:০১ পি.এম
আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় থাকাকালীন পৈশাচিক দমন-পীড়ন চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে আওয়ামী লীগকে এজিদ বাহিনীর সঙ্গেও তুলনা করেছেন তিনি। আজ শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেন তারেক রহমান।
বাণীতে তারেক রহমান বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। তাই এ দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন-যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়।
বার্তায় তারেক রহমান বলেন, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহম্মদ সা.-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন রা. এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এ দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসাইন রা.-এর আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামণ্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ইমাম হোসাইনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তাকেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়।
তারেক রহমান বলেন, হজরত হোসাইন রা.-এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভূলুণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারীর কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল।
তারেক রহমান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। আজও ইমাম হোসাইন রা. ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে।
নিউবাংলা/জিএস
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা