নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৫ ০৭:২৬ পি.এম
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে, তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন, এটা মনে রাখা জরুরি। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্যদিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্যদিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে।
ড. ইউনূস বলেন, এ সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তাহলে ছাত্র-জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে।
তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।
আগামী নির্বাচনে প্রার্থীদের কাছে ‘জনগণের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুন্ন করবেন না’- মর্মেও প্রতিশ্রুতি আদায় করে নিতে দেশবাসীকে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে, তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন।’
নিউবাংলা/জিএস
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা
নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
৭০ শতাংশের বেশি ভোট পড়বে: তাহের
ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা
এক কেন্দ্রে ২ ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট
ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের